ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

নওগাঁর ভূমিহীন সাজ্জাদ পেলো সরকারি সহায়তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : নওগাঁয় আগুনে সব হারিয়ে যখন দিশেহারা ভূমিহীন দিনমজুর সাজ্জাদ হোসেন (৫৫) তখন একগুচ্ছ সরকারি সহায়তা নিয়ে হাজির সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্তা ব্যক্তিরা। মঙ্গলবার (৩ মার্চ) রাতে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামের ওই ভূমিহীন দিনমজুরের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ কিছু অর্থসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাজ্জাদ হোসেন।  এমন খবর জানার পর আজ বুধবার দুপুরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষনিক সহায়তা তহবিল (জিআর) শাখা থেকে দুই প্যাকেট শুকনো খাবার ও কম্বল পৌছে দেয়া হয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ভুক্তভোগী দিনমজুর সাজ্জাদ হোসেন জানান, অন্যের জায়গায় কোনমতে টিন দিয়ে নির্মাণ করা বাড়িতে বসবাস করতেন। তার স্ত্রী পাশের ইট ভাটার শ্রমিকদের রান্না করার কাজ করেন। এদিন আনুমানিক এশার নামাজের সময় কাজের তাগিদে তিনি এবং তার স্ত্রী ইট ভাটায় রান্নার কাজে চলে যান। এ সময় সাজ্জাদের বাড়িতে আগুন দেখতে পেয়ে প্রতিবেশিরা পাশের টিউবওয়েল থেকে পানি দিয়ে সেই আগুন নেভানোর চেস্টা করেন। অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। এসময় বাড়িতে থাকা সকল কিছু আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। বর্তমানে দিনমজুর সাজ্জাদ নি:স্ব হয়ে গেছে। তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন দিনমজুর। এমন খবর জানার পর বুধবার দুপুরে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষনিক সহায়তা তহবিল (জিআর) শাখা থেকে দুই প্যাকেট শুকনো খাবার ও কম্বল পৌছে দেয়া হয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে এই উপকরণগুলো তুলে দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারওয়ার কালাম চঞ্চল। এ সময় সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ইতোমধ্যে ভূমিহীন ওই পরিবারকে শুকনো খাবার ও কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে। এছাড়া ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন ও আর্থিক সহযোগিতা হিসেবে নগদ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে। এমন দুর্ঘটনার শিকার যে কোন পরিবারকে সরকারি সহায়তা প্রদান করতে তারা বদ্ধ পরিকর। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ভূমিহীন সাজ্জাদ পেলো সরকারি সহায়তা

আপডেট সময় : ০৯:০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬