ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়ীয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।

পুলিশ আরো জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার রক্তদহ বিল এলাকায় কদমা গ্রামে একটি মাছের খামারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইফতার পার্টি করে। সেই ইফতার পার্টি পরিচালনাও করেন গ্রেপ্তার আশিক রহমান।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছাত্রলীগ নেতা আশিক রহমানকে সেই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬