সর্বশেষ:
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন ও বিচার, আন্তর্জাতিক, জাতীয়, জীবনযাপন, তথ্য ও প্রযুক্তি, ধর্ম, রাজনীতি, শিক্ষা ও ক্যাম্পাস, সারাদেশ
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে
নওগাঁ ডেস্ক : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে উঠান বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) তারিক মোহাম্মদ।
জেলা তথ্য অফিসের আয়োজনে আজ সোমবার সকালে নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে উঠান বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, মাদকদ্রব্য প্রতিরোধ, গুজব প্রতিরোধ, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ভীমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য দয়াল চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।









