সর্বশেষ:
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন ও বিচার, আন্তর্জাতিক, জাতীয়, জীবনযাপন, তথ্য ও প্রযুক্তি, ধর্ম, রাজনীতি, শিক্ষা ও ক্যাম্পাস, সারাদেশ
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে
ওমর ফারুক, আত্রাই : নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে। নিহতরা হলেন, উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তাঁর স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২ বছরের শিশু কণ্যা জিনি সরকার।
স্থানীয়রা বাসিন্দারা জানায়, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেলে চলে যায় এবং পরে ফিরে আসেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জবাই করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুত্বর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে দুজনই মারা যায়।
নিহত জয় সরকারের পিতা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মানসিক রোগী ছিল। ঘটনার দিন ছোট শিশুসহ তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় স্বামী ও সন্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তারা দুজন মারা যায়।তিনি আরো বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশিদের সাথে বেপরোয়া আচরন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে জবাই করে হত্যার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। আর লাশের ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









