ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৩১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
স্টাফ রিপোর্টার, মান্দা : নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে একটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া কিশোর গ্যাংদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকে কয়েকজন পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় প্রতিপক্ষের লোকজন মধ্যযুগীয় কায়দায় তাদের ওপর এ তাণ্ডব চালায়।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সতিহাট বাসস্ট্যান্ডের অদুরে শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় আমছের আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আটক আমছের আলী প্রামাণিক রাজশাহীর বাগমারা উপজেলার খামারগাঁ গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে। হামলাকারীরা রামদা ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের ছাউনির ঢেউটিন নষ্ট করে দেয়। ঘরের টিভি, ফ্রিজ, সু-কেস, ফিটিংস পাইপসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। লুট করে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া ১০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল ও একটি মোটরসাইকেল।
ভুক্তভোগী আল মাহমুদ হক জুয়েল বলেন, ‘আমার ভোগদলীয় জমিতে গতকাল রোববার (৮ মার্চ) সকালে আমছের আলী ভাড়াটিয়া লোকজন দিয়ে হঠাৎ করেই ইট-বালু ফেলে ঘর নির্মাণ শুরু করেন। এ বিষয়ে আমি মান্দা থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, আজ সোমবার সকাল ৯টার দিকে আমছের আলী অর্ধশতাধিক ভাড়াটিয়া কিশোর গ্যাং দিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ব্যাংক থেকে ঋণ নেওয়া ১০ লাখ টাকা, একটি মোটরসাইকেল, জমির কাগজপত্র ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় পরিবারের একমাত্র শিশু মেয়ে জেমি ও তার মাকেও মারধর করা হয়।
ভুক্তভোগী পরিবারের নারী সদস্য পলি খাতুন বলেন, ‘ভাঙচুরের সময় সাদা পোশাকে তিনজন পুলিশ সদস্য আশপাশে ঘোরাঘুরি করলেও সহায়তায় এগিয়ে আসেনি। এ সময় থানার ওসির নাম্বারে দফায় দফায় ফোন দিয়ে ঘটনার বিষয়ে অবহিত করা হলেও তিনি সহযোগিতা করেননি। পলি খাতুন অভিযোগ করে বলেন, আটক আমছের আলীর ছেলে পুলিশে চাকরি করেন। এজন্য থানা পুলিশ আমাদের কোনো সহযোগিতা করেনি বরং তাদের পক্ষ নিয়ে কাজ করেছেন। ঘটনার ৪ ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসেন। সময়মতো পুলিশের সহায়তা পেলে আমার এত ক্ষয়ক্ষতি হতো না।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা সাংবাদিক পরিচয় পেয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর কয়েকবার ফোন দেওয়া হলেও আর রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬