সর্বশেষ:
প্রচ্ছদ /
অর্থনীতি, আইন ও বিচার, আন্তর্জাতিক, জাতীয়, জীবনযাপন, তথ্য ও প্রযুক্তি, ধর্ম, রাজনীতি, শিক্ষা ও ক্যাম্পাস, সারাদেশ
সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৩০৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার, সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর হারুন অর-রশিদ ফাজিল মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে গোপালপুর হারুন অর- রশিদ ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জননেতা মোখলেসুর রহমান মুকুল উপস্থিত থেকে উক্ত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ-সভাপতি ফরহাদ হোসেন, উপাধক্ষ্য এনামুল হক ও শহিদুল ইসলাম,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, যে অত্র মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির উদ্যোগে চারকক্ষ বিশিষ্ট ২৩৫৪ স্কয়ার ফিট ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।









