ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

মান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, মান্দা: নওগাঁর মান্দা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি স’মিল পুড়ে গেছে। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওয়াজেদ আলী জানান, দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় নিজ জমিতে প্রায় ১৮ বছর আগে তিনি স’মিল স্থাপন করে ব্যবসা শুরু করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও স’মিলে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। ভোরে সাহরি খাওয়ার জন্য বাইরে গিয়ে নৈশপ্রহরী আতাব আলী স’মিলে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে স’মিলের শ্যালো মেশিন, আসবাবপত্র এবং মজুত থাকা প্রায় চার লাখ টাকার কাঠ পুড়ে যায়।

ওয়াজেদ আলীর দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেলুয়াবাড়ি এলাকার আফসার আলী ও আকতার হোসেন এবং চককানু গ্রামের গুলবর রহমানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল বলেও অভিযোগ করেন তিনি। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই স’মিলে আগুন লাগানো হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে আফসার আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই

আপডেট সময় : ১০:০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬