ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

বৈষম্যহীন বাংলাদেশের এটা প্রথম জাতীয় সংসদ নির্বাচন —নওগাঁর জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশের এটা প্রথম নির্বাচন। আগামীর বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে যেমন হ্যাঁ ভোট প্রদানের কোন বিকল্প নেই তেমনি ভাবে ভোট গ্রহণের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দেশের স্বার্থে নিজেদের উপর অর্পিত দায়িত্বটি পবিত্রতার সঙ্গে পরিপূর্ণ ভাবে পালন করারও কোন বিকল্প নেই।

আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে একটি সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে আসন্ন নির্বাচনের ভোট গ্রহণ করতে হবে। তাই ভোট গ্রহণের সঙ্গে যারা জড়িত থাকবেন তারা অবশ্যই সরকারের নির্দেশনা মোতাবেক নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। কোথাও কোন সমস্যার সম্মুখিন হলে অবশ্যই দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন তিনি। সবাই মিলে নওগাঁয় একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে দেশের মধ্যে রেকর্ড গড়তে জেলা প্রশাসক সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে গত শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ আলাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব। প্রশিক্ষণে ভোটগ্রহণের নিয়মাবলি, দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা সমন্বয়, ব্যালট/ইভিএম ব্যবস্থাপনা, ঝুঁকিপূর্ণ কেন্দ্র মোকাবিলা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক ডামাডোল বাজার আগে থেকেই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পুরো টিম কঠোর পরিশ্রম করে আসছে। নওগাঁর স্বার্থে জেলা পুলিশ যে কোন ধরণের অপরাধমূলক কর্মকান্ডকে কঠোর হাতে দমন করতে বদ্ধ পরিকর। জেলাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে জেলা পুলিশ বড় ধরণের কোন সহিংসতা ছাড়াই আসন্ন সংসদ নির্বাচনকে শেষ করতে সর্বদাই প্রস্তুত রয়েছে। যদি কোন ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চান তাহলে জেলা পুলিশ তাকে কঠোর হাতে দমন করতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যহীন বাংলাদেশের এটা প্রথম জাতীয় সংসদ নির্বাচন —নওগাঁর জেলা প্রশাসক

আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬