ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

নওগাঁয় বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁয় এক বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, ১৪ ও ১৬ বিজিবির সিও, সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ (উপজেলা নির্বাহী অফিসারগণ) এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৈষম্যহীন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের ভোট কেন্দ্রের প্রতি আগ্রহী করে তুলতে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের কোন বিকল্প নেই। আগামীর বৈষম্যহীন একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই সরকারের প্রদেয় নির্দেশনা মোতাবেক দায়িত্বরত প্রত্যেক ব্যক্তিকে সতর্কতার সঙ্গে তাদের দায়িত্বকে সঠিক ভাবে পালন করার নির্দেশনা প্রদান করা হয়। সবার সার্বিক সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সম্মিলিত ভাবে হানাহানি মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করে দেশের ইতিহাসে নতুন করে নাম লেখার আশা প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

আপডেট সময় : ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬