ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : সারাদেশে নারীদের ওপর অব্যাহত হামলা, নির্যাতন ও হেনস্তা এবং জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা সদর নজিপুর নতুনহাট এলাকা থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে পৌর শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাটির সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, নারীর মর্যাদা রক্ষা, দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বক্তারা বলেন, একটি সভ্য সমাজে নারীদের প্রতি সহিংসতা ও সম্মানহানির কোনো স্থান নেই। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ইসলামি নেতৃবৃন্দের বিরুদ্ধে অবমাননাকর আচরণ জাতি কখনো মেনে নেবে না। এসব ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ সময় নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি হাবিবা সুলতানা, জেলা মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আমিনা সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পত্নীতলায় মহিলা জামায়াতে ইসলামীর প্রতিবাদী মিছিল

আপডেট সময় : ১২:০০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬