সর্বশেষ:
নওগাঁর সাপাহারে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে
আমাদের নওগাঁ ডেস্ক : নওগাঁর সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ ঘন্টা পর নুরল ইসলাম (৭৩) বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পিছলডাঙ্গা খাড়ির পানি থেকে পুলিশ হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম গতকাল বুধবার ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরে না আসায় বুধবার সারাদিন লোকজন তাকে খুঁজতে থাকে। কোথাও তার কোন সন্ধান না পেয়ে পুনরায় গ্রামবাসী সকলে মিলে আজ বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে লোকজন গ্রামের দক্ষিন পাশে প্রায় এক কিলোমিটার দুরে খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ থানা হেফাজতে নেয়।
তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। বৃদ্ধকে কেউ কোথাও মেরে হাত পা বেধেঁ তার মরদেহটি এখানে খাড়ির পানিতে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে। তবে এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।










