ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশ প্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশ প্রহরী শাহ জামাল বুধুর বিরুদ্ধে জুবায়ের আলম নামে এক সেবাগ্রহীতাকে মারধর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

আজ রবিবার বিকেলে নিয়ামতপুর থানা গেট সংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জুবায়ের আলম ও তার স্ত্রী মেঘলা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন।

জুবায়ের আলম বলেন, ১৯৮৩ সালের একটি দলিলের নকল তোলার জন্য তিন মাস আগে সাব রেজিস্ট্রার অফিসের কপিষ্টার নয়নকে দায়িত্ব দেওয়া হয়৷ এরপর নয়নের সাথে যোগাযোগ করা হলে নয়ন বলেন আপনি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করুন। নয়নের কথা মতো আমি সাব রেজিস্ট্রার অফিসারের সাথে দেখা করতে গেলে শাহ জামাল বুধু আমার পথরোধ করে বলে দলিলের নকল তুলতে এক লাখ টাকা লাগবে অন্যথায় দলিল পাওয়া যাবে না। আমি বুধুর কথা না মেনে সাব রেজিস্ট্রার অফিসারের সাথে যোগাযোগ করে বাহিরে বের হওয়া মাত্রই বুধু ও তার সন্ত্রাসী বাহিনীরা আমার উপর অর্তকিত হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিপক্ষরা অন্যভাবে জনসম্মুখে আমাকে মারধর করে শ্লীলতাহানি করেছে। আমি সেখান থেকে বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি।

গত ১৭ জানুয়ারি নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবুও এ বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টো প্রতিপক্ষরা বিভিন্ন মুঠোফোন থেকে আমাকে বিষয়টি সমাধানের জন্য জানাচ্ছে। আমি তাদের কথায় রাজি না হওয়ায় তারা প্রতিনিয়ত আমাকে হুমকি প্রদান করছে। পরিবার নিয়ে আমি এখন আতঙ্কের মধ্যে রয়েছি। এ ঘটনায় প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
ভুক্তভোগী জুবায়ের আলমের স্ত্রী মেঘলা বেগম বলেন, আমাদের কাছ থেকে তারা নগদ এক লাখ টাকা দাবি করছে। বিভিন্ন সময় মুঠোফোনে ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। থানায় অভিযোগ দিয়েছি তবুও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেননি। আমি প্রশাসনের নিকট সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি শফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিয়ামতপুরে সাব রেজিস্ট্রার অফিসের নৈশ প্রহরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬