ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

বদলগাছীতে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা : কৃষকের চোখে আনন্দ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
স্টাফ রিপোর্টার  : অল্প খরচে অধিক লাভ ও ভোজ্যতেলের চাহিদা পূরণে জেলার প্রতিটি উপজেলায় দিন দিন বাড়ছে সরিষার চাষ। চলতি মৌসুমে জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ ফুলে ভরে উঠেছে সরিষার ক্ষেত। যা একদিকে কৃষকদের স্বপ্ন বুনছে অন্যদিকে প্রকৃতি প্রেমীদের মন কেড়ে নিচ্ছে।
‎শীতের শেষ প্রান্তে সরিষার হলুদ ফুলে মোড়া মাঠ যেন দিগন্তজুড়ে হলুদের চাঁদরে ঢাকা পড়েছে। নানা রঙের পোশাকে ফুলপ্রেমীরা সরিষা ক্ষেতে ছবি ও সেলফি তুলতে ভিড় করছেন। মৌমাছি, প্রজাপতি ও নানা জাতের কীটপতঙ্গের আনাগোনা এবং মধু সংগ্রহের দৃশ্য পুরো পরিবেশকে করেছে আরও মনোমুগ্ধকর।
‎বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত বদলগাছী উপজেলার বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে কৃষকরা আবাদ করেছে  সরিষার। চলতি মৌসুমে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৭৬০ হেক্টর জমি তবে বাস্তবে তার চেয়েও বেশি ৩ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে বারি-১৪, বারি-১৫ বারি-১৮ এবং বিনা- ৪- বিনা ১১ জাতের সরিষার আবাদ সবচেয়ে বেশি হয়েছে।
‎বিলাশবাড়ী ইউনিয়নের কৃষক আব্দুল রউফ  বলেন, বর্তমানে ভোজ্যতেলের দাম আকাশচুম্বী। তাই নিজেদের চাহিদা মেটানো ও বাজারে বিক্রির উদ্দেশ্যে এ বছর এক একর জমিতে বারি-১৪ জাতের সরিষার আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। আশা করছি ভালো লাভ করতে পারবো। ‎অপরদিকে কৃষক মিজানুর রহমান খান বলেন, অল্প সময়ে কম খরচে অধিক ফলনের আশায় প্রতি বছরের মতো এবারও পৌষের প্রথম সপ্তাহে এক একর বিশ শতাংশ জমিতে সরিষার চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন সন্তোষজনক হয়েছে।
‎কোলা ইউনিয়নের ভান্ডারপুর  গ্রামের কৃষক লিটন হোসেন  জানান, তিনি এ বছর ১ একর ৩ শতাংশ জমিতে আগাম জাতের বারি-১৪ সরিষার চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো হয়েছে। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো। এছাড়া সরিষার শুকনো গাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে। আগামী ২০-২৫ দিনের মধ্যে সরিষা সংগ্রহের পর ওই জমিতে তিল আবাদ করবো।
‎বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামে উচ্চ ফলনশীল জাতের সরিষার প্রদর্শনী প্লট স্থাপন করে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি বিনা চাষে সরিষা আবাদের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে, এবং রোগবালাই প্রতিরোধ করার জন্য আগাম  পরামর্শ ও উঠান বৈঠক করা হচ্ছে, আশা করি এ বছর সরিষা থেকে কৃষকরা উচ্চ ফলন পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বদলগাছীতে সরিষার বাম্পার ফলনের সম্ভবনা : কৃষকের চোখে আনন্দ 

আপডেট সময় : ০৮:১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬