ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

মান্দায় আগুনে পুড়ল পাঁচ বসতবাড়ি : মারা গেছে তিনটি গরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকউলি গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি বসতবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় পুড়ে মারা গেছে তিনটি গরু। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ রোববার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানান এবং নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা দেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের আফাজ উদ্দিনের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আনিছার রহমান, আফাজ উদ্দিন, আফজাল হোসেন, আবুল কালাম আজাদ ও অবিজান বিবির বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত আফাজ উদ্দিন বলেন, গোয়ালঘরে লুজ তার দিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। সন্ধ্যার পর গরু গোয়ালে তোলার পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিছুক্ষণ পর সেখান থেকে আগুন লাগে। এতে তাঁর তিনটি গরুসহ পুরো বসতবাড়ি পুড়ে যায়।

আরেক ক্ষতিগ্রস্ত আনিছার রহমান বলেন, আগুনে তাঁর পুরো বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচ পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার সফিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় আগুনে পুড়ল পাঁচ বসতবাড়ি : মারা গেছে তিনটি গরু

আপডেট সময় : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬