ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ. এক ব্যক্তির ১০দিনের কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার : নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবু সাদাত মো. সায়েম এর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গতকাল শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন। কারাদন্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।
জানা যায়, শুক্রবার  দিবাগত রাত ৪টায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। তবে দন্ডপ্রাপ্ত ব্যক্তিটির রাজনৈতিক পরিচয় কেউই নিশ্চিত করতে পারেননি।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনী অনুসন্ধ্যান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা। পরে এ অভিযোগের সত্যতা পাওয়ায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০২৫ এর বিধি ৭ (ঘ) এবং ১৫ (গ) লঙ্ঘন করায় এই আইনের ২৭ বিধি অনুযায়ী সংক্ষিপ্ত বিচারে দোষী সাব্যস্ত করে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ. এক ব্যক্তির ১০দিনের কারাদন্ড

আপডেট সময় : ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬