ঢাকা ১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

সাপাহারের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলা বিএনপির আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার বিকেলে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান। তিনি ধানের শীষের নেতৃত্বে গঠিত আগামীর সুখী সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মানে প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার জনগনের নিকট ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক করে নতুন বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত।

অন্যান্যদের মধ্যে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন প্রমুখ বক্তব্য প্রদান করেন। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যের সময় কানায় কানায় মাঠভর্তি হাজার হাজার সমর্থক ধানের শীষের মুহু মুহু শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাপাহারের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চাইলেন প্রার্থী

আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬