ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সংবাদ প্রকাশের পর এসআই ক্লোজ : বদলগাছীতে ৩ হাজার টাকার ফোনে ৪ হাজার ঘুষ মান্দায় সন্ত্রাসী রাজু মেম্বারের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ, ৭২ ঘণ্টার আল্টিমেটাম সারাদেশে খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান —নিয়ামতপুরে ভূমিমন্ত্রী আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক গ্রেপ্তার সাপাহারের গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে উঠান বৈঠক নিয়ামতপুরে ৮টি ইউনিয়ন পরিষদে জেন্ডার অ্যাকশন প্ল্যান বিষয়ক কর্মশালা  মান্দায় পুলিশের সহায়তায় বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে জবাই করে হত্যার পর স্বামীর আত্মহত্যা নওগাঁয় শতকোটির সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করেছেন প্রকৌশলী নূরে আলম

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমাদের নওগাঁ ডেস্ক : ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দাবি করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে জানিয়েছেন, সেখানে কোনো গুলি ছোড়া হয়নি। এমনকি রাবার বুলেট কিংবা টিয়ার গ্যাসও ছোড়া হয়নি। শুধু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়েছে। তাই গুলিবিদ্ধ হওয়ার প্রশ্নই আসে না।

আজ  শুক্রবার বিকেলে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে দাবি করা হয়, জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হইছে।এর আগে শুক্রবার জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে।

বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এতে জাবের, রাকসুর জিএস আম্মারসহ অন্তত ১৫ জন আন্দোলনকারী আহত হয়েছেন। আহত বিক্ষোভকারীদের নিয়ে শাহবাগ মোড়ের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) ঢোকার চেষ্টা করলে এতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকে জানানো হয়, ‘শতাধিক আহত ও জাবের গুলিবিদ্ধ হয়েছেন।’ শান্তভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ

আপডেট সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬